১২আগস্ট,শিলিগুড়ি:
দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শিলিগুড়ি রাজপথে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনীতি করণের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে, এরই বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রের তদন্তকারী সংস্থার রাজনীতি করণের অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি কলেজের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ, এদিন এই মিছিলে অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মী ও সমর্থকরা। পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত, তৃণমূল কংগ্রেস নেতা মদন ভট্টাচার্য, তৃণমূল ছাত্রনেতা নির্ণয় রায় সহ অন্যান্য ব্যক্তিরা। এদিন এই মিছিলটি শিলিগুড়ি কলেজের সামনে থেকে শুরু হয়ে হাসমি চক হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।


















