আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন উত্তর বঙ্গ উৎসবে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে।

0
387

৩১জানুয়ারি,শিলিগুড়িঃ
আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে এই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি এখন তুঙ্গে। বাঘাযতীন পার্কে সকাল থেকেই দেখা গেল পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা। ২০২১ এর এই উত্তরবঙ্গ উৎসব তাৎপর্য রয়েছে উত্তরবঙ্গ বাসীদের কাছে। মুখ্যমন্ত্রীর হাত দিয়েই উত্তরবঙ্গ উৎসব শুরু হয়েছিল 2011 সাল থেকে, প্রতি বছর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করে আসছেন। 2021 এর উত্তরবঙ্গ উৎসবও মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর,
যে সমস্ত নৃত্যশিল্পীরা উত্তরবঙ্গ উৎসবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন যে সমস্ত নৃত্যশিল্পীরা, তাদের আজ মহরা দিতে দেখা গেল শিলিগুড়ি বাঘাযতীন পার্কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here